০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩

সাইবার প্রতারণায় খোয়া টাকা উদ্ধার, চাপড়ায় ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানে স্বস্তি

চাপড়া: সাইবার প্রতারণার ফাঁদে পড়ে খোয়া গিয়েছিল সঞ্চয়ের টাকা। কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছিল হাজার হাজার টাকা, আবার কারও হারিয়েছিল মোবাইল ফোন। পুলিশের সাইবার সেলের তৎপরতায় তদন্তের পর উদ্ধার হওয়া টাকা ও মোবাইল শনিবার ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল।
চাপড়া থানার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল, চাপড়া থানার আইসি মিঠুন ঘোষ-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। দীর্ঘদিন আগে চুরি বা হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোনও এদিন মালিকদের ফিরিয়ে দেওয়া হয়।
ভাদগাছি এলাকার বাসিন্দা নজরুল বিশ্বাস জানান, কয়েক মাস আগে প্রতারকরা ওটিপি জেনে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১ লক্ষ ৫৩ হাজার টাকা তুলে নেয়। থানায় অভিযোগের পর পুলিশের তৎপরতায় সেই টাকা উদ্ধার হয়। নিজের সঞ্চয়ের টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, প্রায় এক বছর আগে চাপড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে লক্ষ্মীগাছা এলাকায় মোবাইল হারিয়েছিলেন ফারুক মণ্ডল। দীর্ঘ অপেক্ষার পর এদিন তাঁর মোবাইলটিও ফিরে পান তিনি।
অনুষ্ঠান থেকে পুলিশ সাধারণ মানুষকে সাইবার প্রতারণা নিয়ে সতর্ক করে। অপরিচিত লিঙ্কে ক্লিক না করা, লটারি বা পুরস্কারের প্রলোভনে ব্যক্তিগত তথ্য না দেওয়া এবং কোনও অবস্থাতেই ব্যাঙ্কের ওটিপি কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়। প্রতারণার শিকার হলে দ্রুত পুলিশকে জানানোরও আবেদন করা হয়েছে।

এটাই শেষ! মে পর্যন্ত বহাল চাকরি, সুপ্রিম কোর্টের কড়া শর্তে স্বস্তি যোগ্য শিক্ষকদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সাইবার প্রতারণায় খোয়া টাকা উদ্ধার, চাপড়ায় ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানে স্বস্তি

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার