রেল দুর্ঘটনা নয়, দুর্ঘটনা ঘটলে কীভাবে দ্রুত উদ্ধারকাজ চালানো হবে—কাকিনাড়ায় তারই মহড়া। কাকিনাড়া স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়ে উল্টে যাওয়ার পরিস্থিতি তৈরি করে চলে উদ্ধারকার্যের বিশেষ মহড়া। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রেলের আধিকারিক, দমকল, পুলিশ, অ্যাম্বুলেন্স এবং এনডিআরএফের কর্মীরা। তবে এটি কোনও বাস্তব দুর্ঘটনা নয়, বরং বড়সড় রেল দুর্ঘটনা ঘটলে কীভাবে দ্রুত উদ্ধারকাজ চালানো হবে, তারই প্রস্তুতি।
মহড়ায় দেখানো হয়, বিকেল ৩টা ৪৫ মিনিটে ট্রেন উল্টে যাওয়ার পর কীভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছবে মেডিক্যাল টিম, রেসকিউ টিম, দমকল এবং রেলের আধিকারিকরা। প্রয়োজনে কীভাবে বিশেষ সরঞ্জাম ব্যবহার করে ট্রেনের বগি কেটে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হবে, তাও হাতেকলমে দেখানো হয়।বিপর্যয় মোকাবিলার বিভিন্ন দলের মধ্যে সমন্বয়, দ্রুত উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নিয়ে যাওয়ার পুরো প্রক্রিয়াই এই মহড়ায় অনুশীলন করা হয়।
নতুন গতি 
























