সেখ আব্দুল আজিম, নতুন গতি, জাঙ্গিপাড়া: রাখি বন্ধন উপলক্ষে মানবিক উদ্যোগ নিল জাঙ্গিপাড়া থানা। হুগলি রুরাল পুলিশের উদ্যোগে শুক্রবার, ২৮ আগস্ট থানায় আয়োজিত হলো ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠান। এদিন যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে সাইবার প্রতারণায় খোয়া যাওয়া ১ লক্ষ ৪ হাজার টাকাও ভুক্তভোগীদের ফেরত দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীতলা মহকুমার এসডিপিও তমাল সরকার। নিজেদের হারানো ফোন ও টাকা ফিরে পেয়ে খুশি প্রাপকরা। পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
২৯ অগাস্ট ২০২৬, শনিবার, ১২ ভাদ্র ১৪৩৩
BREAKING :
জাঙ্গিপাড়া থানার ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানে ৫০টি মোবাইল ও ১ লক্ষ ৪ হাজার টাকা ফেরত*
-
নতুন গতি - আপডেট : ২৯ অগাস্ট ২০২৬, শনিবার
- 15
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















