নিজস্ব সাংবাদাতা, নতুন গতি : রাজ্য সরকার জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল নিষিদ্ধ করলেও, নির্দেশ অমান্য করে চলছিল টোটো। এরই বিরুদ্ধে আজ দিল্লি রোডে অভিযানে নামল পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের এসিপির নেতৃত্বে ডানকুনি, পারডানকুনি চৌমাথা এবং মোল্লাবেড় মোড়ে দীর্ঘক্ষণ অভিযান চালানো হয়। অভিযানে বেশ কয়েকটি বেআইনি টোটো আটক করা হয়েছে। সঙ্গে ছিলেন MVI দফতরের আধিকারিকরাও। পুলিশ জানিয়েছে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আগামী দিনেও এই অভিযান জারি থাকবে।
২৪ অগাস্ট ২০২৬, সোমবার, ৭ ভাদ্র ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


















