সুবিদ আলি মোল্লা, নতুন গতি : অচিন্ত্য বাবু ছিলেন অবসর প্রাপ্ত সৈনিক। গত কাল (২২/০৮/২০২৬)শনিবার রাত ৮-৫০ মিনিটে গোবরডাঙ্গা ঘটকপাড়ার বাসিন্দা মাননীয় অচিন্ত্য কুমার মন্ডল (৬৮)নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।পরিবারের সদিচ্ছায়, সহযোগিতায় এবং মছলন্দপুর বিজ্ঞান চেতনা মঞ্চের ব্যবস্থাপনায় তাঁর অমূল্য মরণোত্তর কর্ণিয়া দুটি দান করা হল।ব্যারাকপুরের দিশা(প্রভা)আই ব্যাঙ্কের বিশেষজ্ঞ প্রতিনিধি বিশ্বজিৎ বাবু রাত ১২ নাগাদ এসে কর্নিয়া জোড়া সংগ্রহ করেন। ইতোমধ্যে ৯৫ জোড়া চক্ষু সংগ্রহ হল মসলন্দপুর বিজ্ঞান চেতনা মঞ্চের তরফে। আগামী কাল দুজন দৃষ্টি হীন দৃষ্টি ফিরে পাবেন। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে মন্ডল পরিবারকে এই মানবিক উদ্যোগের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে।
২৪ অগাস্ট ২০২৬, সোমবার, ৭ ভাদ্র ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


















