নিজস্ব সাংবাদাতা : কালনা মহকুমা সুপারস্পেশালিটি হাসপাতালে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট স্থাপন, ব্লাড সেন্টার ২৪×৭ চালু এবং স্বেচ্ছায় রক্তদানে আরও মানুষকে যুক্ত করার দাবিতে বৃহস্পতিবার মানসী লজ থেকে কালনা মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি-পূর্ব বর্ধমান জেলা কমিটি ও ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন-কালনার উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় ৬৫ জনেরও বেশি মানুষ অংশ নেন। পদযাত্রার উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদক কবি ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব মণীন্দ্রনাথ পান, উদয় রায়, মধুসূদন ঘটক, সুভাষ বসাক, কার্গিল যোদ্ধা মেজর নরেশ চন্দ্র দাস, একচাকা সিদ্ধেশ্বরী ক্লাবের পক্ষে মধুসূদন দাস, পূর্বস্থলী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষে কামাল উদ্দিন শেখ-সহ অন্যান্য বিশিষ্টব্যক্তি। বক্তারা দ্রুত ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু এবং ২৪×৭ ব্লাড সেন্টার পরিষেবা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সাধারণ মানুষকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আবেদন জানানো হয়।
২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৩ ভাদ্র ১৪৩৩
BREAKING :
কালনায় ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের দাবিতে পদযাত্রা
-
নতুন গতি - আপডেট : ২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার
- 30
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
























