০৪ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১৯ শ্রাবণ ১৪৩৩

উত্তরের সিঁড়ির মীর মদন গৌরব সম্মাননা

মতিয়ার রহমান,রেজিনগর, মুর্শিদাবাদ।এই সময়ের মুর্শিদাবাদ জেলার জনপ্রিয় সাহিত্য উৎসব জঙ্গিপুর শিল্প সাহিত্য উৎসব। শুধু জঙ্গিপুরই বা বলি কেন! বীরভূম মালদা নদীয়ায় এতবড় উৎসব হয় কিনা জানা নেই!জঙ্গিপুর শিল্প সাহিত্য সমন্বয় ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। উৎসবের পরম্পরা বজায় রেখেই গোলাম কাদেরের সম্পাদনায় শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা’ উত্তরের সিঁড়ি’ র মোড়ক উন্মোচন হয়ে আসছে সেদিন থেকেই। গতকাল ২ রা আগস্ট রেজিনগর নবাব সিরাজউদ্দৌলা সাহিত্য পরিষদ আয়োজিত সাহিত্য উৎসবে সাহিত্য ও লিটল ম্যাগাজিন আন্দোলনে অবদানের স্বীকৃতির জন্য সেরা সাহিত্য পত্রিকা হিসেবে “উত্তরের সিঁড়ি” কে মীর মদন গৌরব সম্মাননা ২০২৬ প্রদান করা হয়। সম্পাদক গোলাম কাদের এই সম্মাননা গ্রহণ করেন। সঙ্গে ছিলেন সভাপতি আব্দুস সালাম, কোষাধ্যক্ষ ইমতিয়াজ কবির।ব্যাজ,ফুলের তোড়া,শংসাপত্র এবং সুদৃশ্য স্মারক তুলে দেওয়া হয় সম্পাদকেরা হাতে। প্রতিক্রিয়া জানাতে গিয়ে কাদের সাহেব জানান, উত্তরের সিঁড়ি সেরার সেরা সাহিত্য পত্রিকা হয়ে উঠুক। পাঠক সমাবেশে তার মর্যাদা বৃদ্ধি পাক, সাহিত্য প্রতিভার আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র। এই সম্মাননা তাঁর দায়িত্বকে বাড়িয়ে দিল। লিটল ম্যাগাজিন আন্দোলনকে বেগবান ও পরিপুষ্ট করে তুলতে সে মাইল ফলক হিসেবে কাজ করবে— বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের কর্ণধার সেলিম –সাব্বির –ফারুক আহম্মদের ভূমিকার ভূয়ষী প্রশংসা করেন।

উত্তরের সিঁড়ির মীর মদন গৌরব সম্মাননা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

উত্তরের সিঁড়ির মীর মদন গৌরব সম্মাননা

আপডেট : ৩ অগাস্ট ২০২৬, সোমবার