০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩
০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩

হলদিয়া পেট্রোকেমিক্যালে বিধ্বংসী আগুন, অবস্থা ভয়ঙ্কর

আনজুম মুনির, হলদিয়া: হলদিয়া পেট্রোকেমিক্যাল আগুনে জ্বলছে। আগুন ভয়াবহ রুপ নিয়েছে। আজ সকালে হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডে চিরঞ্জিপুর এলাকায় পেট্রোকেমিক্যালে আগুন (Haldia Fire) লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। পরে আরও তিনটি ইঞ্জিন পৌঁছয়। দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনায় বেশ কয়েকজন ঝলসে গিয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডের জেরে হলদিয়া-পাঁশকুড়া রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে পেট্রোকেমিক্যালে আগুন লাগে। পাইপলাইন থেকে ন্যাপথা লিক করে আগুন লাগে বলে খবর। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রাত থেকেই গ্যাসের গন্ধ পাচ্ছিলেন তাঁরা। তারপর আজ ভোর সাড়ে ৪টে বা পৌনে পাঁচটা নাগাদ বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরই বেরিয়ে দেখেন আগুনের লেলিহান শিখা। দাউ দাউ করে সব জ্বলছে। গ্যাস লিক করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

মুহূর্তের মধ্যে আশেপাশের একাধিক বাড়ি জ্বলে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে জল ও ফোম স্প্রে করা হচ্ছে। কিন্তু, তারপরেও আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে বলে খবর। এদিকে, স্থানীয়দের দাবি, বেশ কয়েকজন ঝলসে গিয়েছেন। তাঁদের মধ্যে দুইজন মহিলা অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসাপাতালে ভর্তি করা হয়েছে। কয়েজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে এলাকার বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক বাড়ি-দোকান জ্বলে গিয়েছে।

তাড়াতাড়ি কেন্দ্রীয় মন্ত্রীসভার রদবদল হওয়ার সম্ভাবনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হলদিয়া পেট্রোকেমিক্যালে বিধ্বংসী আগুন, অবস্থা ভয়ঙ্কর

আপডেট : ১ জুলাই ২০২৬, বুধবার