মোল্লা জসিমউদ্দিন : শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে স্থানীয় থানার পুলিশ এবং আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে মহাসমারোহে পালিত হলো আন্তজার্তিক মাদক বিরোধী দিবস। এদিন সকাল দশটা নাগাদ মঙ্গলকোট থানার মূল গেট থেকে আইসি লাল্টু ঘোষের নেতৃত্বে পুলিশ ও আবগারি কর্মীদের জনসচেতনতা মূলক পদযাত্রা বের হয়।মাদক বিরোধী ফ্লেক্স কে সামনে রেখে শয়ে শয়ে প্রচারপত্র তুলে দেওয়া হয় পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দাদের হাতে। পদযাত্রায় বক্তারা বলেন, -“মাদকাসক্তি শুধু ব্যক্তিজীবন নয়, পরিবার ও সমাজের ওপরও মারাত্মক প্রভাব ফেলে। তাই যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক জীবনধারার দিকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে। উপস্থিতদের ‘নেশা মুক্তি মিত্র’ হিসেবে যুক্ত হয়ে দেশব্যাপী এই আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রয়োজনে সহায়তার জন্য জাতীয় হেল্পলাইন নম্বর ১৪৪৪৬ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী শপথ গ্রহণ করে একটি সুস্থ, সচেতন ও নেশামুক্ত ভারত গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
২৭ জুন ২০২৬, শনিবার, ১২ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

















