নিউজ ডেস্ক: মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতার লাইন ভীষণভাবে প্রাসঙ্গিক।’ জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে’। কিন্তু, এবার সেই অসম্ভব বিষয়টাই সম্ভব করে তুলতে চাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ইতিমধ্যেই অমর হওয়ার খোঁজ শুরু করে দিয়েছেন। এর আগে পুতিনকে একাধিকবার বয়স নিয়ে বলতে শোনা গিয়েছিল। এবার নয়া উদ্যোগও নিয়ে ফেলেছেন। তাহলে কি পুতিন সত্যিই অমরত্বের (Immortality) পথে এগোচ্ছেন?
জানা গিয়েছে, নতুন প্রকল্পের নাম হল নিউ হেলথ প্রিজ়ারভেশন টেকনোলজিস। আয়ু বাড়াতে ও বার্ধক্যের রহস্য উদঘাটনের জন্য এই নয়া প্রকল্প চালু করা হয়েছে। মূলত, এই প্রকল্প চালুর মাধ্যমে অমরত্ব লাভের প্রচেষ্টায় জোর দিয়েছেন। আর অমরত্ব লাভে এই প্রকল্পে পুতিনের সরকারই বিনিয়োগ করেছেন ২৬ বিলিয়ন ডলার।
এই বিশেষ প্রকল্পে কীভাবে কাজ হবে, বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে সেই বিষয়েও জানা গিয়েছে। ২০২৪ সালে সরকারিভাবে এই মেগা প্রোজেক্ট চালু হয়েছে। এই প্রকল্পে মূলত মানুষের বয়স হওয়া বা বার্ধক্যের প্রক্রিয়াকে ধীর করাই মূল লক্ষ্য। একইসঙ্গে কৃত্রিমভাবে মানব অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে আয়ু বাড়ানো। এই প্রক্রিয়ায় জিন থেরাপি, থ্রি-ডি বায়োপ্রিন্টিং, জেনোট্রান্সপ্লান্টেশন ও ক্রায়োথেরাপি। গত মাসে রাশিয়া ঘোষণা করেছে, সরকারি বিজ্ঞানীরা কোষের বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করার লক্ষ্যে জিন থেরাপি চিকিৎসা নিয়ে কাজ করছেন। মন্ত্রী ডেনিস সেকিরিনস্কি জানিয়েছেন, এই গবেষণাটি বার্ধক্য প্রতিরোধের লড়াইয়ে সবচেয়ে সম্ভাবনাময় পথগুলোর মধ্যে একটি।
নতুন গতি 





























