নিউজ ডেস্ক: নতুন করে যুদ্ধের দামামা বেজেছে মধ্যপ্রাচ্যে। যেকোনও দিন ইরানে ফের হামলা চালাতে পারে আমেরিকা। এই পরিস্থিতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুনের ছক ইরানের! এই দুই রাষ্ট্রপ্রধানকে খুনে ৫০০ কোটি টাকার বেশি পুরস্কার দিতে চলেছে ইরান প্রশাসন। এই সংক্রান্ত এক বিল পেশ হতে চলেছে ইরানের সংসদে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা আয়োগ এই বিল পেশের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই বিভাগের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ‘ইসলামিক রিপাবলিকের সৈন্যবাহিনীর প্রতিশোধ’ শিরোনামে এই বিল প্রস্তুত করা হচ্ছে। এই বিল পাশের পর যদি কোনও ব্যক্তি বা সংস্থা ট্রাম্প, নেতানিয়াহু বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে হত্যা করে তবে তাঁকে সরকারি কোষাগার থেকে বিপুল অর্থের পুরস্কার দেওয়া হবে।
পাশাপাশি, ইরানের নিরাপত্তা কমিটির আরেক সাংসদ সদস্য মাহমুদ নাভাবিয়ান বলেন, “সংসদ শীঘ্রই এমন একটি বিল অনুমোদন করবে যার মাধ্যমে ট্রাম্প ও নেতানিয়াহুকে নরকে পাঠানোর ব্যবস্থা করা হবে।” তাঁর সংযোজন, “যদি আমেরিকা ইরানের উপর দ্বিতীয়বার সামরিক অভিযান চালায়, তবে আমাদের জবাব এতটাই ভয়ংকর হবে যে আমেরিকা ও ইজরায়েলের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।” এদিকে ইরানের এমন বিল বিশ্বের ইতিহাসে রীতিমতো বিরল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদি এটি কার্যকর হয়, তবে ইরানের সংসদে এই প্রথমবার কোনও রাষ্ট্রপ্রধানকে হত্যার জন্য বিল পাশ হতে চলেছে।
নতুন গতি 




























