০৪ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১৯ শ্রাবণ ১৪৩৩

শহীদ ক্ষুদিরাম বসুকে নিয়ে পুস্তক প্রকাশ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর….পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত সমৃদ্ধশালী জনপদ আনন্দপুর,যার সাথে জড়িয়ে রয়েছে সংস্কৃতি চর্চা ও স্বাধীনতা আন্দোলনের বহু মানুষের আত্মত্যাগের কাহিনি।সেই আনন্দপুরের ভূমিপুত্র শিক্ষক, লেখক ও সমাজসেবী গোরাচাঁদ গুঁই রচিত গবেষণামূলক গ্রন্থ “অমর শহীদ ক্ষুদিরামের কিছু অজানা তথ্য”-এর আত্মপ্রকাশ অনু্ষ্ঠান অনুষ্ঠিত হলো আনন্দপুর উচ্চ- মাধ্যমিক বিদ্যালয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে।বইটি প্রকাশ করেন সুপ্রতিষ্ঠিত লেখক ও গবেষক তমাল কলামুড়ি। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তের বহু লেখক, সাহিত্যিক, নাট্যকর্মী, শিক্ষক,সাহিত্যপ্রেমী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

বইটিতে ক্ষুদিরামের বাল্যজীবন ও আনন্দপুরের সাথে ক্ষুদিরামের সম্পর্কের বিষয়টি বিশেষ ভাবে উল্লিখিত হয়েছে। লেখক জানিয়েছেন, “গ্রন্থটি আগামী দিনের ক্ষুদিরাম গবেষণার প্রামান্য দলিল হিসেবে কাজ করবে।” সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি, নাট্যকার ও নাট্যপরিচালক অশোক দেব অধিকারী।

উত্তরের সিঁড়ির মীর মদন গৌরব সম্মাননা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শহীদ ক্ষুদিরাম বসুকে নিয়ে পুস্তক প্রকাশ

আপডেট : ২১ মে ২০২৩, রবিবার