নিজস্ব সংবাদদাতা: আগামীকাল দার্জিলিং জেলা সমতল সহ কুচবিহার…আলিপুরদুয়ার… জলপাইগুড়ি জেলার যুব এবং মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাঘাযতীন পার্কে ঐতিহাসিক প্রতিবাদ সভা নিয়ে সাংবাদিক সন্মেলন অনুষ্ঠিত হল শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।আজ জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন আগামীকাল এই মহিলাদের সমাবেশ আলাদা মাত্রা তৈরী করবে।এই সমাবেশ বিজেপীর বিরুদ্ধে। যেভাবে তারা চারিদিকে হিংসা ছড়িয়ে যাচ্ছে তাতে প্রতিবাদ না করে পারা যাচ্ছে না। আগামীকাল সকল মানুষের কাছে আবেদন করা হচ্ছে তারা যেন উপস্থিত থেকে এই মহাসমাবেশকে সফল করে তোলেন। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ছাড়ায় মেয়র এবং ডেপুটি মেয়র সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত জেলা নেতৃত্ব।
২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
ঐতিহাসিক প্রতিবাদ সভা নিয়ে সাংবাদিক সন্মেলন অনুষ্ঠিত হল শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে
-
নতুন গতি - আপডেট : ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার
- 29
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















