১০ অগাস্ট ২০২৬, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩৩
১০ অগাস্ট ২০২৬, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩৩

মোথাবাড়িতে তৃণমূল কর্মীকে পিটিয়ে-কুপিয়ে খুন, চাঞ্চল্য পঞ্চানন্দপুরে

মালদা: মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের ইকতা বাজার এলাকায় এক তৃণমূল কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নাসিরুদ্দিন (২৬)। তাঁর বাড়ি পঞ্চানন্দপুর এলাকায়। স্থানীয় সূত্রের দাবি, তাঁর বিরুদ্ধে অতীতে তোলাবাজি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি ও সন্ত্রাসের অভিযোগ ছিল। ওইসব অভিযোগের ভিত্তিতে কয়েক মাস আগে পুলিশ তাঁকে গ্রেফতারও করেছিল। বর্তমানে তিনি জামিনে ছিলেন। অভিযোগ, শুক্রবার রাতে ইকতা বাজার এলাকায় কয়েকজন তাঁকে ঘিরে ধরে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানা যায়। খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঠিক কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক বিরোধ, নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা—তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

বামেদের আইন অমান্য আন্দোলন: সিউড়িতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেপ্তার প্রায় ২০

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মোথাবাড়িতে তৃণমূল কর্মীকে পিটিয়ে-কুপিয়ে খুন, চাঞ্চল্য পঞ্চানন্দপুরে

আপডেট : ১০ অগাস্ট ২০২৬, সোমবার