০৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২০ ভাদ্র ১৪৩৩

কেন্দ্র সরকারের বিরুদ্ধে তৃনমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল, খয়রাসোলে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- কেন্দ্রের বিজেপি সরকারের নিত্যনৈমিত্তিক পেট্রোপন্য, ঔষধ, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাতার মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার বীরভূম জেলার সর্বত্র বুথ, অঞ্চল ও ব্লক স্তরে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। সেই সাথে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার দাবি তোলা হয় বিক্ষোভ মিছিল থেকে। এদিন খয়রাসোল ব্লক দলীয় অফিস থেকে মিছিল বের হয় এবং স্থানীয় বাজার, বাসষ্ট্যান্ড এলাকা পরিক্রমা করে এবং পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকল বক্তা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি সহ দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। উপস্থিত ছিলেন ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী, কার্যকরী সভাপতি আব্দুর রহমান, ব্লক সম্পাদক মৃনাল কান্তি ঘোষ, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, সহসভাপতি অসীমা ধীবর,পঞ্চায়েত সমিতির জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রজত মুখার্জী,শিক্ষক নেতা উজ্জ্বল কাদেরি, ব্লক নেতৃত্ব কাঞ্চন দে সহ অন্যান্য নেতৃত্ববর্গ।

সর্বাধিক পাঠিত

শিক্ষক দিবস উদযাপন : সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্র সরকারের বিরুদ্ধে তৃনমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল, খয়রাসোলে

আপডেট : ৭ জুন ২০২২, মঙ্গলবার