৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার অভিযুক্ত নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা

আনজুম মুনির, নদীয়া: সরকারি ত্রাণসামগ্রী বেআইনিভাবে মজুত রাখা হয়েছিল চেয়ারম্যানের বাড়ির পাশের ক্লাবে। ত্রিপল, কম্বল ও তন্তুজের শাড়ি মজুত রাখার অভিযোগে আটক নদিয়ার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। শনিবার ভোররাত ৩টে ৪০ নাগাদ তাঁকে আটক করে পুলিশ। নিজ বাসভবন থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে নবদ্বীপ থানায়। বাড়ির বাইরে জনরোষের মুখেও পড়েন তৃণমূল নেতা। পুলিশ তাঁকে নিয়ে যাওয়ার সময়ে জুতো, জলের বোতল ছোড়েন সাধারণ মানুষ। একটি জুতো গিয়ে পরে বিমানকৃষ্ণ সাহার মাথাতে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা ত্রাণসামগ্রী মজুত ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পুরপ্রধান। পুলিশ তদন্ত শুরু করেছে।

ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এবার অভিযুক্ত নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা

আপডেট : ৩১ মে ২০২৬, রবিবার