সংবাদদাতা নতুন গতি : লকডাউনে জেলায় ত্রাণ বিতরণে নজর কেড়েছে সফিকুল ইসলাম । তিনি মোথাবাড়ি গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমানে কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতির বিদ্যুত কর্মাধ্যক্ষ। মোথাবাড়ি এলাকার অচিনতলা দেবীপুর গ্রামে বাড়ি।
গত ৩০ এপ্রিল এক লক্ষ টাকার চেক রাজ্যের ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।এদিন মালদা জেলাশাসক রাজর্ষি মিত্রের হাতে চেক তুলে দেন শফিকুল। তিনি লকডাউনে বিপদের সময় বিভিন্ন এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন কয়েক হাজার মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তাতে সকলের নজর কেড়েছেন সফিকুল ইসলাম । এই কর্ম বাংলার বুকে এক অনন্য নজির তৈরি করেছে বলে একংশে এলাকার মানুষের মধ্যে চর্চা চলছে। সফিকুল বলেন, ‘আমি চাই এই করোনা বিপদে লকডাউনে গরীব ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে। আমি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দুঃস্থ মানুষকে খাদ্য সামগ্রী, আর্থিক ও বিভিন্নভাবে সাহায্য করার আপ্রান চেষ্টা করছি। এছাড়া ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এক লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। আমি এই সমাজ সেবা মূলক আগামী দিনেও অব্যাহত রাখতে চায় ।
১০ জুন ২০২৬, বুধবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা চেক মালদার জেলা শাসকের হাতে তুলে দিলেন সফিকুল ইসলাম।
-
নতুন গতি - আপডেট : ৫ মে ২০২০, মঙ্গলবার
- 7
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



























