২৭ জুলাই ২০২৬, সোমবার, ১১ শ্রাবণ ১৪৩৩
২৭ জুলাই ২০২৬, সোমবার, ১১ শ্রাবণ ১৪৩৩

বিশ্বভারতীতে হোস্টেলে ছাত্রের আত্মহত্যা

খান আরশাদ, বীরভূম: শনিবার বিশ্বভারতীতে হোস্টেলের এক ছাত্রের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত ওই ছাত্রের নাম পার্থ দাস(১৯) । সে বিশ্বভারতীর প্রথম বর্ষের ছাত্র ছিল বলে জানা গেছে। মৃত ওই ছাত্রের সহপাঠীরা জানিয়েছে মৃত পার্থ দাস শান্তিনিকেতনের নন্দন বয়েজ হোস্টেল থেকে পড়াশোনা করত। তার বাড়ি রামপুরহাটে। শনিবার সকালে তার সহপাঠীরা সবাই টিফিন করতে গেলেও সে তাদের সাথে যেতে চায়নি। সে তার নিজের রুমেই থেকে যায়। টিফিন করার পর সহপাঠীরা হোস্টেলে এসে দেখে পার্থর রুমের দরজা বন্ধ। অনেক ডাকাডাকিতেও কোনো সাড়া না পাওয়ায় রুমের দরজা ভেঙ্গে দেখে পার্থ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। এরপর তাকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া। হয় কি কারণে ওই ছাত্র আত্মহত্যা করল সে বিষয়ে তদন্ত করছে শান্তিনিকেতন থানার পুলিশ।

সর্বাধিক পাঠিত

বীরভূমে অবৈধ ৩২টিরও বেশি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেপ্তার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বভারতীতে হোস্টেলে ছাত্রের আত্মহত্যা

আপডেট : ১৯ মে ২০১৯, রবিবার