০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩

তৃণমূলে যোগ দিলেন জগদ্দলের বিজেপি নেতা অরুণ ব্রহ্ম

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা :

গেরুয়া শিবিরে ভাঙন অব্যাহত । এখনও কমছে না গেরুয়া শিবিরে ক্ষোভ বিক্ষোভ । দলের অন্দরমহলের কোন্দলের ফলে ভোটের মুখে পদ্মফুল ছাড়ছেন একের পর এক নেতা নেত্রী । ফলে বিধানসভা ভোটকালে বড়সড় ধাক্কা খাচ্ছে রাজ্য বিজেপি । এবার ভাঙন বিজেপির হেভিওয়েট নেতা তথা সাংসদ অর্জুন সিংহের গড়ে । আজ বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দলের বিজেপি নেতা অরুণ ব্রহ্ম যোগ দিলেন জোড়াফুলে । তৃণমূল সাংসদ সৌগত রায় এবং তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে অরুনবাবু বলেন, আত্ম সম্মান নষ্ট করে দল করা যায় না । তাই বিজেপি ত্যাগ করলাম। সম্মানের সাথে কাজ করার জন্যে তৃণমূলে যোগ দিলাম । উল্লেখ্য জগদ্দল বা তার আশেপাশের এলাকায় বিজেপির যথেষ্ঠ পরিচিত ও প্রভাবশালী নেতা ছিলেন অরুণ ব্রহ্ম । ২০১৬ সালে জগদ্দল বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে ৩১ হাজার ভোট পেয়েছিলেন অরুণবাবু । এবার টিকিট দেয়নি দল । প্রশ্ন উঠছে তাহলে কি ২০২১ এ টিকিট না পেয়ে বিজেপি ছাড়লেন অরুণ ব্রহ্ম ?

সর্বাধিক পাঠিত

“প্রে ফর নেপাল” চুঁচুড়ায় মানবতার বার্তা নারী শক্তি’র

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূলে যোগ দিলেন জগদ্দলের বিজেপি নেতা অরুণ ব্রহ্ম

আপডেট : ১ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার