৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩
৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩

গলসিতে যুবকের অস্বাভাবিক মৃত্যু

আজিজুর রহমান : গলসিতে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মৃতের নাম সেখ নজরুল ইসলাম ওরফে দোলন। বয়স আনুমানিক ৩০ বছর। তিনি গলসি ২ নং ব্লকের কৈতাড়া গ্রামের বাসিন্দা। পেশায় লড়ি চালক। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকালে গ্রামের লোকরা মাঠের কাজে গিয়েছিলেন। তারা বাঁকার ধারে একটি গাছের ডালে দোলনের ঝূলন্ত দেহ দেখে চিনতে পারেন। এরপরই গ্রামে ফিরে গ্রামের মানুষদের ও মৃতের বাড়িতে খবর দেন। তারপর বাড়ির লোকেরা ঘটনাস্থলে গিয়ে দেহ নামিয়ে স্থানীয় আদড়াহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান। সেখানেই চিকিৎসকের তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ।  রহস্য উদঘাটনে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠায়। জানতে পারা গেছে কয়েকদিন পূর্বে তার বিবাহ হয়েছিল। তবে ঠিক কি কারনে ওই ঘটনা ঘটেছে তার তদন্তের শুরু করেছে পুলিশ। সাত সকালে এমন  ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নজরুলের অর্ধশত প্রয়াণ বর্ষে কলকাতায় পদযাত্রা ও স্মরণ সভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গলসিতে যুবকের অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার