০১ জুন ২০২৬, সোমবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
০১ জুন ২০২৬, সোমবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ থেকে আর সরকারি বাসে ভাড়া দিতে হবে না মহিলাদের

আনজুম মুনির: নতুন রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ১ জুন থেকে রাজ্যে মহিলাদের সরকারি বাসে আর ভাড়া দিতে হবে না। তবে মহিলাদেরও সঙ্গে রাখতে হবে কিছু নথি। নিখরচায় সরকারি বাসে যাতায়াতের সুবিধা রাজ্যের সমস্ত ছোট রুটে যেমন পাওয়া যাবে, তেমনই দূরপাল্লার (Long Route) সরকারি বাসেও প্রযোজ্য। অর্থাৎ দীঘা থেকে দার্জিলিং বা হাওড়া থেকে মানিকতলা – NBSTC, SBSTC, WBTC বা CTCর বাসে আজ থেকে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

এই সুবিধা পাওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে। যাতায়াতের সময় আপনার কী কী নথি লাগবে এবং কীভাবে এই সুবিধা পাবেন, তা বলে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য দেওয়া হবে ‘পিঙ্ক কার্ড’ (Pink Card)। এটি আসলে স্মার্ট কার্ড, যা দেখিয়ে সরকারি বাসে ভ্রমণ করা যাবে।

এই কার্ডটি মূলত ‘ফ্রি ট্রাভেল পাস’ (Free Travel Pass) হিসেবে কাজ করবে। বাসে ওঠার পর কন্ডাক্টরের কাছে থাকা ই-পশ (e-POS) মেশিনে এই কার্ডটি সোয়াইপ বা কিউআর (QR) কোড স্ক্যান করিয়ে মহিলারা বিনামূল্যে ‘জিরো-ভ্যালু টিকিট’ সংগ্রহ করতে পারবেন। প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এবং যাতায়াত ব্যবস্থা আরও সহজ করতে এই কার্ডটি চালু করা হয়েছে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই স্মার্ট কার্ড তৈরির জন্য কোনও নির্দিষ্ট বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি। এই কার্ডটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এটি তৈরি বা পাওয়ার জন্য কাউকে টাকা দিতে হবে না। তবে মনে রাখতে হবে, এই কার্ডটি হস্তান্তরযোগ্য নয় (Non-transferable)। অর্থাৎ, যাঁর নামে কার্ড ইস্যু হয়েছে, শুধুমাত্র তিনিই এটি ব্যবহার করতে পারবেন। তাঁর পরিবারের অন্য কেউ এটি ব্যবহার করে ফ্রি-তে যাতায়াত করতে পারবেন না।

ঋতব্রতকে নিশানা করতে গিয়ে সিপিএমের প্রশংসা মমতার

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আজ থেকে আর সরকারি বাসে ভাড়া দিতে হবে না মহিলাদের

আপডেট : ১ জুন ২০২৬, সোমবার