২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৭ আশ্বিন ১৪৩৩

আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ফুটবলারদের সাহায্য প্রদান রাজনগরে

খান আরশাদ, বীরভূম: বীরভূম জেলার আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া বেশকিছু কৃতিমান ফুটবলারদের সাহায্যের জন্য এগিয়ে এলেন জেলার কিছু সহৃদয় ফুটবলার। হ্যাপি ইলেভেন ফুটবল টিম বীরভূমের বুকে একটি নামকরা ফুটবল টিম। এই ফুটবল টিম টি শুধু প্রতিভাবান ও কৃতিমান ফুটবলারদের মাঠে নামিয়েছে তাই নয় বিভিন্ন সময়ে এই ফুটবল টিমটি সমাজের নানান কাজে হাত বাড়িয়েছে। দুঃসময়ে ফুটবলার ছাড়াও অন্যান্য বহু মানুষের পাশে দাঁড়িয়েছে জেলার এই স্বনামধন্য ফুটবল টিমটি।

বহু প্রতিভাবান ফুটবলের জন্ম দিয়েছে।বিভিন্ন সময় তারা সমাজসেবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। এই হ্যাপি ইলেভেন টিম এর কিছু স্বনামধন্য ফুটবলার যেমন চন্দন ব্যানার্জি, কাজী ফিরোজ , সমর চ্যাটার্জী, তারাশঙ্কর চ্যাটার্জী এবং ভবানীপ্রসাদ এর মত জেলার নামকরা ফুটবলার সহ অন্যান্য বেশ কয়েকজন ফুটবলার লকডাউন এর সময় অসহায় হয়ে পড়া জেলার কিছু কৃতিমান ফুটবলারদের সাহায্যের জন্য এগিয়ে এলেন এসব ফুটবলারদের অর্থদানে জেলার বেশকিছু ফুটবলারকে অর্থ সাহায্য করা হলো।

বীরভূমের সীমান্তবর্তী অঞ্চল রাজনগরে আড়ালি গ্রামে এলাকার খ্যাতনামা ফুটবলার কাজী ফিরোজের বাসভবনের সামনে এইসব আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ফুটবলারদের কিছু অর্থ সাহায্য করা হল। বীরভূমের ফুটবলের পঞ্চপাণ্ডব কাজী ফিরোজ সহ তাঁর আরো চার ভাই কাজী নাজিম, কাজী রাজা, কাজী ময়না ও কাজী দোয়েল উপস্থিত ছিলেন । তাঁরা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ওইসব ফুটবলারদের হাতে নগদ কিছু অর্থ তুলে দেন। হ্যাপি ইলেভেন টীমের ওইসব সহৃদয় ফুটবলার ও অন্যান্যদের কাছ অর্থ সংগ্রহ থেকে শুরু করে অসহায় ফুটবলারদের হাতে সেই অর্থ তুলে দেওয়ার ক্ষেত্রে বিশিষ্ট ফুটবলার কাজি দোয়েলকে অগ্রণী ভুমিকায় নজর আসে। বিশেষ ভুমিকায় দেখা যায় ফুটবলার কাজী ফিরোজের পুত্র কাজী জুনেদকেও।

সর্বাধিক পাঠিত

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ফুটবলারদের সাহায্য প্রদান রাজনগরে

আপডেট : ২৪ মে ২০২০, রবিবার