২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২ শ্রাবণ ১৪৩৩
২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২ শ্রাবণ ১৪৩৩

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলতে মিশর

নিউজ ডেস্ক: টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলতে গেল মিসর।

ডালাসে শুক্রবার শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর, টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে মিশর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
৯২ বছর পর বিশ্বকাপের নকআউটে পর্বে উঠে ম্যাচও জিতল মিশর। এর আগে বিশ্বকাপে একটি মাত্র নকআউট ম্যাচ খেলেছিল মিসর, ১৯৩৪ সালে হাঙ্গেরির বিপক্ষে। সেবার শেষ ষোলোর ম্যাচে ৪-২ গোলে হেরেছিল তারা।

আর অস্ট্রেলিয়া এর আগে দুইবার শেষ ষোলোয় হেরেছিল। ২০০৬ সালে ইতালির বিপক্ষে ১-০ গোলে ও ২০২২ সালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে।

এই দিনের নির্ধারিত সময়ের ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে দুটি দলই। মিশর ইমাম অসুরের গোলে এগিয়ে যায় ম্যাচের শুরুতে। এরপর দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। সেই স্কোরলাইন অপরিবর্তিত থাকে অতিরিক্ত সময়েও।

শেষ ষোলোয় আর্জেন্টিনা মুখোমুখি হবে মিশরের।

সর্বাধিক পাঠিত

বীরভূমে অবৈধ ৩২টিরও বেশি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেপ্তার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলতে মিশর

আপডেট : ৪ জুলাই ২০২৬, শনিবার