নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ : দত্তপুকুরে বাজি কারখানা বিস্ফোরণে এখনও পর্যন্ত মুর্শিদাবাদের সুতি থানার নতুন চাঁদরা এলাকার চারজনের মৃত্যু হয়েছে বলেই খবর। নিখোঁজ আরো বেশ কয়েকজন শ্রমিক। মৃত্যুর খবর পরিবারে পৌঁছাতেই কার্যত কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। সোমবার সকাল থেকে নতুন চাঁদরা গ্রামে কার্যত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগেই মুর্শিদাবাদের সুতি থানার নতুন চাঁদরা গ্রাম থেকে প্রায় দশজন শ্রমিক দত্তপুকুরে যান। মোটা টাকার বিনিময়ে সকলকেই বাজি কারখানায় কাজ করতে নিয়ে যাওয়া হয়েছিল বলেই খবর। তাদের কাজে নিয়ে গেছিলেন স্থানীয় বাসিন্দা তথা জাকির হোসেনের উপর বোমা হামলা কাণ্ডে গ্রেপ্তার হওয়া ঈসা শেখের দাদা জেরাত আলী। রবিবার দত্তপুকুরে বাজি কারখানা বিস্ফোরণে মৃত্যু হয় নতুন চাঁদরা গ্রামের শ্রমিক কলেজ শেখ, রনি শেখ, আন্দাজ শেখ এবং ছোটন শেখের। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে জেরাত আলী সহ আরো কয়েকজন শ্রমিক। উল্লেখ করা যেতে পারে, জাকির হোসেনের উপর বোমা হামলা কাণ্ডে গ্রেপ্তার হওয়া ঈসা শেখের বড় দাদা জেরাত আলী। সম্প্রতি মাস কয়েক আগে একই মামলায় জেল থেকে মুক্তি পেয়েছেন জেরাত আলিও। মুক্তি পাওয়ার পরেই গ্রামের শ্রমিকদের নিয়ে মোটা টাকার অফার দিয়ে বাজি কারখানায় নিয়ে যায় সে। তারপরেই সেখানেই কার্যত বিস্ফোরণে মৃত্যু হলো চার শ্রমিকের। এর আগেও পিংলায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল নতুন চাঁদরা গ্রামের ১১ জন শ্রমিকের। ফের একবার একই গ্রাম থেকে আরো চার শ্রমিকের মৃত্যু এবং কয়েকজন শ্রমিকের নিখোঁজের ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
০৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২১ ভাদ্র ১৪৩৩
BREAKING :
দত্তপুকুরে বিস্ফোরণে এখনও পর্যন্ত সুতি থানার নতুন চাঁদরা এলাকার চারজনের মৃত্যু হয়েছে
-
নতুন গতি - আপডেট : ২৮ অগাস্ট ২০২৩, সোমবার
- 29
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




























