২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩৩

মালদার চাঁচলে কংগ্রেস ও তৃণমূল কর্মীদের সংঘর্ষ,আহত ৮

শুভাশিস, মালদা : রবিবার চাঁচলের ১নং ব্লকের কলিগ্রামে নুরগঞ্জে কংগ্রেস ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে জখম দু’পক্ষের মোট ৮ জন। জখমদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতরো হওয়ায় তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে যায় চাঁচল থানার পুলিশ। স্থানীয়দের একাংশের অভিযোগ, সংঘর্ষের পর থেকে গ্রামের বেশ কয়েকজন বাচ্চার খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থানে উপস্থিত রয়েছেন চাঁচলের বিধায়ক আসিফ মেহবুব। এই ঘটনায় অভিযোগ উঠেছে কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজাউল খানের বিরুদ্ধে। যদিও, অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

খাড়গের বাসভবনের সামনে বিজেপির বিক্ষোভ, আটক করা হয় প্রায় ২০০০ জনকে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মালদার চাঁচলে কংগ্রেস ও তৃণমূল কর্মীদের সংঘর্ষ,আহত ৮

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, সোমবার