২৭ জুলাই ২০২৬, সোমবার, ১১ শ্রাবণ ১৪৩৩
২৭ জুলাই ২০২৬, সোমবার, ১১ শ্রাবণ ১৪৩৩

সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় পেশ করাই হলো না নাগরিকত্ব সংশোধন বিল

  • নতুন গতি
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০১৯, শুক্রবার
  • 28

নতুন গতি নিউজ ডেস্ক: সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিনে বিলটি রাজ্যসভায় পেশ করাই হয়নি। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দিতে বিলটি শাসক দল আনতে চেয়েছিল। বিলটি লোকসভায় পাস করা গেলেও বিরোধীদের তীব্র বিরোধিতায় তা রাজ্যসভায় উত্থাপনই করাই যায়নি।

একইভাবে মুসলমান নারীদের বিয়ের অধিকার প্রতিষ্ঠার উদ্দেশে তিন তালাক বন্ধ করতে প্রস্তাবিত বিলটিও রাজ্যসভায় বিবেচনার জন্য পেশ করা যায়নি। নাগরিকত্ব বিলের মতো এই বিলটিও লোকসভায় পাস করানো হয়েছিল। লোকসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিলটিও আইনে পরিণত করতে গেলে নতুন সরকারকে তা নতুনভাবে আনতে হবে।
নাগরিকত্ব বিলকে কেন্দ্র করে ভারতের সমগ্র উত্তর-পূর্বাঞ্চল অগ্নিগর্ভ হয়। সম্প্রতি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যে বিল-বিরোধী আন্দোলন তীব্র আকার নেয়।
আসামসহ প্রতিটি রাজ্যে বিজেপির শরিকেরা এই বিলের বিরোধিতা করে। অনেকেই বিজেপির সঙ্গে গাঁটছড়া বাতিল করেছে। বিলটি বাতিল হয়ে যাওয়ায় এখন প্রশ্ন, লোকসভার ভোটের আগে বিজেপির উত্তর-পূর্বাঞ্চলীয় শরিকেরা ফের জোটে ফিরে আসবে কি না। এই বিল নিয়ে বিরোধ শুরুর আগে বিজেপি মনে করছিল, শরিকদের সঙ্গে জোট বেঁধে এই এলাকার মোট ২৫টি লোকসভার আসনের মধ্যে অন্তত ২২টি তারা জিতে নেবে।
এদিকে ভারতের নাগরিকত্ব বিলের প্রতিবাদ জানিয়েছিল হাজারিকা পরিবারও। ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চল জুড়ে চলতে থাকা বিক্ষোভের মাঝে কিছুদিন আগে প্রদত্ত ভারত রত্ন সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার পরিবার।
হাজারিকাকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান মরণোত্তর প্রদান করে মোদী সরকার। ভূপেন হাজারিকার আমেরিকা-প্রবাসী পুত্র তেজ হাজারিকা জানিয়েছেন, তিনি তার প্রয়াত পিতার তরফে এই মরণোত্তর সম্মান গ্রহণ করবেন না। তিনি জানান, নাগরিকত্ব সংশোধনী বিলের প্রেক্ষাপটে আসামের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তিনি ভারত রত্ন প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছেন

সর্বাধিক পাঠিত

” ইস্কন দর্শনের পরেই লাপাত্তা তরুণী স্ত্রী, হতভম্ব যুবক l ” শরিফুল ইসলাম, নতুন গতি : নদীয়া জেলার মন্দির শহর নবদ্বীপ মায়াপুরে স্বামী-স্ত্রী বেড়াতে এসে নিখোঁজ হলেন তরুণী স্ত্রী l চলতি সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গল বার প্রতিবেশী জেলা বর্ধমানের পাটুলি শিমুল ডাঙ্গা গ্রামের বাপ্পা চন্দ্র তাঁর স্ত্রী পূজা কে সঙ্গে নিয়ে ইস্কন মন্দির দর্শনে আসেন l জানা যায় স্বামী- স্ত্রী উভয়েই সকাল থেকেই ইস্কনের বিভিন্ন মন্দির, হাতিশালা, গোশালা দর্শন করে দুপুরে তাঁরা মন্দিরের প্রসাদ খান l এর পর শ্রীধাম মায়াপুর ইস্কনের আরো কিছু উল্লেখযোগ্য স্থান দর্শণ করে উভয়েই ক্লান্ত হয়ে দুপুরে একটি গাছের ছায়ায় আশ্রয় নেন l তখন স্ত্রী পূজা তাঁকে ঠান্ডা পানীয় জলের কথা বলেন l নতুন জায়গায় স্ত্রী কে প্রথমে একা রেখে যেতে নারাজ যুবক শেষপর্যন্ত একাই জল আনতে যান l বাপ্পা বাবুর কথায়, ” মিনিট পাঁচেক পরেই জল নিয়ে ফিরে এসে দেখি পূজা উধাও! এরপর মন্দির কর্তৃপক্ষ’র সঙ্গে যোগাযোগ করি l যেখানে যেখানে ঘুরেছি, আশেপাশের দোকান, লোকজন, নিরাপত্তার দায়িত্বে আছেন যাঁরা, কেউ-ই পূজার হদিশ দিতে পারেন নি l” উভয়ের পরিবার সূত্রে জানা গেল, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার পাটুলি শিমুল ডাঙ্গা গ্রামের ছেলে বাপ্পা চন্দ্র’র গতবছর শান্তিপুরের মেয়ে পূজার সঙ্গে সামাজিক মতে বিয়ে হয় l বাপ্পা রাজস্থানের জয় পুরে সোনার দোকানে কাজ করেন l এদিনের ঘটনার সব কিছু জামাই-এর মুখে শোনার পর রাতেই নবদ্বীপ থানায় পূজার মা রীনা কর্মকার মেয়ের নামে একটি নিখোঁজ ডায়েরি করেন l কোনো সম্পর্কে জড়িয়ে এমন কান্ড না অপহরণ সমস্ত সব দিক বিবেচনা করে তদন্ত শুরু করেছে পুলিশ l ভালো জামাই,শান্ত ও নিরীহ স্বভাবের বছর কুড়ির মেয়ে পূজার কি এমন হল হতবাক রীনা দেবী

বীরভূমে অবৈধ ৩২টিরও বেশি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেপ্তার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় পেশ করাই হলো না নাগরিকত্ব সংশোধন বিল

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০১৯, শুক্রবার