মালদা: পুরাতন মালদার ব্যস্ততম মঙ্গলবাড়ি রেলগেটে মঙ্গলবার রাত প্রায় ৮টা নাগাদ বড়সড় দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেল। নামানো অবস্থায় থাকা রেলগেটের বুম ব্যারিয়ালে একটি বেসরকারি বাস সজোরে ধাক্কা মারলে ব্যারিয়ালটি মাঝখান থেকে ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য সড়ক ও রেল চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ, রেল পুলিশ এবং রেল বিভাগের প্রযুক্তিগত কর্মীরা। ক্ষতিগ্রস্ত ব্যারিয়ালের পরিবর্তে জরুরি বিকল্প ব্যারিয়াল বসিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে রেলগেট পরিচালনা শুরু করা হয়। দ্রুত পদক্ষেপের ফলে রেল ও সড়ক—দুই পরিষেবাই স্বাভাবিক করা সম্ভব হয়। ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত বাসটি আটক করা হয়েছে। বাসচালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রেল পুলিশ। কী কারণে নামানো ব্যারিয়ালে বাসটি ধাক্কা মারল, তা তদন্ত করে দেখা হচ্ছে। রেল সূত্রের দাবি, সময়মতো ব্যবস্থা নেওয়ায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
০৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
রেলগেটের ব্যারিয়ালে বাসের ধাক্কা, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল মঙ্গলবাড়ি
-
নতুন গতি - আপডেট : ৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার
- 8
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















