২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩

ফালাকাটায় সিপিএমের পথসভায় বিজেপির হামলা

নতুন গতি প্রতিবেদন, আলিপুরদুয়ার: সিপিএমের পথসভায় বিজেপির হামলাকে ঘিরে চাঞ্চল্য ফালাকাটায়। সূত্রের খবর, রবিবার রাতে ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের বড়ডোবা মৌজার জামতলায় সিপিএমের এক পথসভা চলছিল এসআইআর ও লাগাতার জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে। সিপিএমের দাবি, থানা থেকে অনুমতি নিয়েই সভা চলছিল। হঠাৎ ‘বন্দে মাতরম’ স্লোগান দিয়ে বিজেপির এক মিছিল সেখানে হাজির হয়।
সিপিএমের অভিযোগ, মিছিল থেকে গেরুয়া শিবিরের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায়, যার জেরে প্রায় ৫০টি চেয়ার ভেঙে যায়। একাধিক বাম নেতা-কর্মী গুরুতর আহত হন, যাঁদের মধ্যে ছিলেন সর্বভারত কিষান সভার ফালাকাটা থানা কমিটির সম্পাদক ঈশ্বর রায়। তাঁর মাথা ফেটে যাওয়ায় তিনটি সেলাই হয় বলে জানা গিয়েছে। এছাড়া আহতদের তালিকায় ছিলেন ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য দীপক বর্মন, সিপিএমের মহিলা সংগঠনের ফালাকাটা ৩ নম্বর এরিয়া সম্পাদক নমিতা বর্মন এবং সিপিএমের স্থানীয় শাখা সম্পাদক হরেকৃষ্ণ মণ্ডল।
মাঝরাতেই সিপিএম এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। যদিও ঘটনার সঙ্গে বিজেপি যোগ অস্বীকার করেছেন দলের ফালাকাটা ৪ নম্বর মণ্ডল সভাপতি ফণীভূষণ রায়। তিনি জানিয়েছেন, “সিপিএমের ওই পথসভায় দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে অকথ্য ভাষায় আক্রমণাত্মক বক্তব্য রাখা হচ্ছিল। সেই কারণে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত জনরোষ তৈরি হয়ে থাকতে পারে।”

সার-সংকটে পুরুলিয়ায় পথে চাষিরা, বিক্ষোভ-অবরোধে উত্তাল ব্লক

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফালাকাটায় সিপিএমের পথসভায় বিজেপির হামলা

আপডেট : ২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার