আনজুম মুনির, পাঁচগ্রাম: আজ পাঁচগ্রামের ঐতিহ্যবাহী সিদ্বেশ্বর শিব মন্দিরে নির্মিতব্য ফুট ওভারব্রিজের শুভ ভূমি পূজন অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। এই গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের ভূমি পূজন করেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ্য দে পুরকাইস্ত মহাশয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং অসংখ্য ভক্ত ও এলাকাবাসী। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভূমি পূজন সম্পন্ন হয়। এই সময় বিধায়ক কমলাক্ষ্য দে পুরকাইস্ত মহাশয় বলেন, সিদ্বেশ্বর শিব মন্দিরে প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম ঘটে। ফুট ওভারব্রিজ নির্মিত হলে ভক্ত ও সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ, সহজ ও সুবিধাজনক হবে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার আশ্বাস প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, ফুট ওভারব্রিজ নির্মাণের ফলে মন্দিরে আগত ভক্তদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা দূর হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। এই ভূমি পূজা নিয়ে উপস্থিত ছিলেন সেক্রেটারি সুজন ভট্টাচার্জ, ওয়ার্কিং প্রেসিডেন্ট রঘুনাথ ভুইয়া, পান্না মালাকার, অঞ্জন কর, নিত্যগোপাল দাস, বাবলা দেব, মিঠুন শুক্লবৈদ্য, দীপক মোহন্ত, অরূপ রতন দাস,সঞ্জয় কুমার দাস, নিতু দাস, কৃপাসিন্ধু দাস, ও স্থানীয় জনগণ প্রমুখ।
নতুন গতি 


























