০৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ২৩ ভাদ্র ১৪৩৩

গাঁজা চাষের হদিস জীবনতলা থানার গাতিতে

জাহির হোসেন মন্ডল : গাঁদা ফুলের নাম করে বাড়িতে নিষিদ্ধ গাঁজা গাছের চাষ। খবর পেয়েই পুলিশি হানা। বাজেয়াপ্ত গাঁজা গাছের ডালপালা সমেত ২৮ কিলো আলামত। তল্লাশি চলছে বাড়ির মালিকের। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার গাতী এলাকার।

গতকাল পুলিশের কাছে খবর আসে যে জীবনতলা থানার অন্তর্গত গাতী-তে জগন্নাথ ‌গ্রামের নারায়ণ দাস‌, ( পিতা সুজিত দাস ) তাঁর বাড়িতে আনুমানিক ১ কাঠা জমির উপর গাঁজার চাষ করছে। সেই খবর পেয়ে সাথে সাথে পুলিশ সেখানে যায় ও খোঁজ চালায়। কিন্তু বাড়িতে নারায়ণ দাস ছিল না। বাড়ির সামনে উঠোনে তাকাতেই চক্ষু চরকগাছ। প্রায় এক কাঠা জমিতে চাষ হয়েছে বেআইনি গাঁজা গাছ।

এরপর আইন অনুযায়ী সমস্ত নিয়ম মেনে ওই গাছগুলোকে কেটে নিয়ে আসা হয় থানাতে। পলাতক ব্যক্তিকে ধরার জন্য তল্লাশি চলছে।

ভাঙড় রত্ন সম্মাননা পাচ্ছেন মহম্মদ মফিজুল ইসলাম

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গাঁজা চাষের হদিস জীবনতলা থানার গাতিতে

আপডেট : ১৬ মার্চ ২০২২, বুধবার