০৪ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১৯ শ্রাবণ ১৪৩৩

“মন খারাপ” – এ লুকিয়ে মন ভালো হওয়ার গল্প

তানবির কাজি, নতুন গতি নিউজডেস্ক : পরিচালক পাভেলের নতুন ছবি ‘মন খারাপ’। পাভেলের কথায়, মন খারাপ সারানোর মহৌষধি ‘মন খারাপ’। মন খারাপ নিয়ে ছবিটি বানানো হবে, তাও এ ছবি দেখার পরে মন খারাপের পরিমাণটা অনেকটা কমে যাবে। আশ্বাস ‘রসগোল্লা’, ‘অসুর’-এর পরিচালকের। জুন মাস থেকে শুটিং শুরু হবে ছবিটির। বেশির ভাগ অংশ কলকাতাতেই শ্যুট হবে। একটি অংশ শহরের বাইরে।

এই প্রথমবার জুটি বাঁধছেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও পাভেল। পরিচালকের মতে, অভিনেতা হিসেবে অঙ্কুশকে তিনি খুবই পছন্দ করেন। এছাড়াও তিনি জানান, “পাশাপাশি আর একটি কথাও সত্যি। ভাল অভিনয় করার জন্য ভাল চিত্রনাট্য ও পরিচালকের ভীষণ দরকার।’’ অঙ্কুশ ছাড়া ছবিতে অভিনয় করবেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, অবন্তিকা বিশ্বাস, অভিনেতা ঋদ্ধি সেন প্রমুখ।
কোভিড প্রসঙ্গে জিগ্যেস করা হলে তিনি বলেন, ‘‘যদি রাজনীতিবিদরা প্রচারে গিয়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হতে পারেন, তবে দুনিয়ার সব ভার কেন চলচ্চিত্র জগতের উপরে পড়বে! এমন একটা ধারণা তৈরি হয়েছে, প্রেক্ষাগৃহে গেলেই কোভিড হবে!’ তাঁর ভাবনায় সেই হাজার হাজার মানুষ, যাঁরা কেবল অপেক্ষা করছেন, কবে একটা ছবির শ্যুটিং শুরু হবে। একটু রোজগার হবে! তিনি আরও বলেন, ‘‘আমাদের সঙ্গে দর্শকদের যোগাযোগ রয়েছে এখনও। তাঁদের জন্যও আমাকে কাজ শুরু করতে হবে।’’
তাঁর বিশ্বাস মানুষ দুঃখকে জয় করবে, মন ভালো হয়ে যাবে ‘মন খারাপ’ দেখার পর। রোমাঞ্চ মেশানো ডার্ক কমেডি ঘরানার এই ছবির কথা ঘোষণা করলেন পরিচালক নিজেই।

উত্তরের সিঁড়ির মীর মদন গৌরব সম্মাননা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“মন খারাপ” – এ লুকিয়ে মন ভালো হওয়ার গল্প

আপডেট : ৫ মে ২০২১, বুধবার