২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩৩

গ্রামবাসীদের মৃত্যুতে ক্ষুব্ধ জনতা, মুখ্যমন্ত্রীর বাংলোর সামনে প্রতিবাদ

দেবজিৎ মুখার্জি: ফের হিংসার চিত্র মণিপুরে। দুষ্কৃতীদের গুলিতে দুই গ্রামবাসীর মৃত্যুতে ক্ষুব্ধ জনতা প্রতিবাদ হিসেবে মুখ্যমন্ত্রীর বাংলোর গেটের সামনে মৃতদেহ ফেলে রেখে যায়। এই ঘটনার পর ব্যাপক নিরাপত্তা বৃদ্ধি হয়েছে মুখ্যমন্ত্রীর বাংলোর।

পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, সম্প্রতি ইম্ফল ইস্ট ও কাংপোকপি জেলার সীমান্তে খোংবাল সুনুরোক উয়োক এলাকায় ১৬ জন গ্রামবাসী জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন। তখনই পাহাড় থেকে নেমে তাঁদের উপর এলোপাথাড়ি গুলি চালায় সশস্ত্র জঙ্গিরা, যাতে প্রাণ হারান দুজন এবং আহত হন আরও ৪ জন, যাঁদের মধ্যে আশঙ্কাজনক একজনের অবস্থা। মৃতদের নাম আরুবাম রনিল এবং লাইরেনলাকপাম ইনাওবি। ঘটনার পর থেকে খোঁজ মিলছে না আরও ৩ জনের।

হত্যাকাণ্ডে ক্ষুব্ধ নংসুম গ্রামের বাসিন্দারা মৃতদেহ নিয়ে সোজা ইম্ফলের বাবুপাড়ায় মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিংয়ের বাংলোর গেটের বাইরে ফেলে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশের অনুরোধে কাজ না হলে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। পরে ভিড় সরিয়ে দেহ দুটি জেএনআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মুখ্যমন্ত্রী হাসপাতালে যান আহতদের দেখতে। গ্রামবাসীদের উপর হামলার নেপথ্যে কে বা কারা, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক অনুমান, কুকি সম্প্রদায়ের লোকেরা এতে যুক্ত থাকতে পারেন।

সর্বাধিক পাঠিত

কাহার সম্প্রদায়ের বেহেরাদের কাঁধে চড়ে বিসর্জনের পথে যায় স্বামী ব্রহ্মানন্দের ঘোষ বাড়ির দেবী

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গ্রামবাসীদের মৃত্যুতে ক্ষুব্ধ জনতা, মুখ্যমন্ত্রীর বাংলোর সামনে প্রতিবাদ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, সোমবার