০৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২২ ভাদ্র ১৪৩৩

ভাঙড় রত্ন সম্মাননা পাচ্ছেন মহম্মদ মফিজুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা, ভাঙড়: শিক্ষকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি সাংবাদিকতা এবং সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি মিলতে চলেছে মহম্মদ মফিজুল ইসলামের। এ বছর তাঁকে ‘ভাঙড় রত্ন সম্মাননা’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনসেবা ফাউন্ডেশন। আগামী ১৩ সেপ্টেম্বর, রবিবার ভাঙড়ের পোলেরহাটে আয়োজিত রক্তদান শিবির ও বিভিন্ন সামাজিক কর্মসূচির অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। ভাঙড় উত্তর চক্রের খামারআইট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের পরিবেশ ও পরিকাঠামোগত ব্যবস্থাপনায় একাধিক পরিবর্তন আসে। পড়ুয়াদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রে তাঁর উদ্যোগ বিশেষ ভূমিকা নেয়। ক্রমশ বাড়ে পড়ুয়ার সংখ্যা। পাশাপাশি এলাকায় স্কুলছুটের সমস্যাও কার্যত নির্মূল হয়েছে। শিক্ষকতার বাইরেও বহুমাত্রিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত মহম্মদ মফিজুল ইসলাম। সাংবাদিক ও প্রাবন্ধিক হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন সংবাদপত্র ও পত্র-পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। সমসাময়িক বিষয় নিয়ে তাঁর বিশ্লেষণধর্মী ও গবেষণাভিত্তিক লেখালেখির জন্য একাধিক পুরস্কার ও সম্মানও পেয়েছেন তিনি। সম্প্রতি তাঁর নিজস্ব হাতে লেখা পত্রিকা ‘লাইম লাইট’-এর জন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ তাঁর কর্মজীবনে আরও একটি উল্লেখযোগ্য সংযোজন। জনসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা এবং সামাজিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের বহুমুখী অবদান বিবেচনা করেই এ বছরের ‘ভাঙড় রত্ন সম্মাননা’র জন্য তাঁকে নির্বাচিত করা হয়েছে। সম্মাননা পাওয়ার খবরে উচ্ছ্বসিত মহম্মদ মফিজুল ইসলাম বলেন, “আমাকে এই সম্মাননার জন্য বেছে নেওয়া হবে, সত্যিই ভাবিনি। এই স্বীকৃতি আমার কাছে অত্যন্ত আনন্দের এবং আবেগের। ভাঙড়ের মানুষের জন্য কাজ করার যে সুযোগ পেয়েছি, এই সম্মান সেই কাজেরই স্বীকৃতি হিসেবে দেখছি। তাই এই আনন্দ আমি ভাঙড়ের প্রতিটি মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই।”

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভাঙড় রত্ন সম্মাননা পাচ্ছেন মহম্মদ মফিজুল ইসলাম

আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার