নিজস্ব সংবাদদাতা, বাটানগর: দক্ষিণ ২৪ পরগনার বাটানগর ফুটবল মাঠে আগামী ২৩ আগস্ট প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে ‘দশ হাজার কণ্ঠে গীতা পাঠ’। অনুষ্ঠানের পরিচালনায় রয়েছে সনাতন সংস্কৃতি সংসদ, পশ্চিমবঙ্গ। ব্যবস্থাপনায় মহেশতলা হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সহযোগিতায় বিশ্ব হিন্দু পরিষদের বাটানগর-মহেশতলা প্রখণ্ড। আয়োজকদের দাবি, এই উদ্যোগের উদ্দেশ্য কোনও রাজনৈতিক বা বিভেদমূলক প্রচার নয়। শ্রীমদ্ভগবদ্গীতার সত্য, ন্যায়, কর্তব্য, আত্মশুদ্ধি, সহনশীলতা ও শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। নৈতিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করতেই এই আয়োজন বলে জানান আহ্বায়ক সুমন ভট্টাচার্য ও বিশ্ব হিন্দু পরিষদের মহেশতলা প্রখণ্ডের সম্পাদক অমর ঘোষ। অনুষ্ঠানের সভাপতি স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ (কার্তিক মহারাজ) জানান, দেশের ও সমাজের কল্যাণই এই আয়োজনের মূল উদ্দেশ্য। রাজ্য ও জেলাজুড়ে অনুষ্ঠানটি সাফল্য পাবে বলে আশা প্রকাশ করেন কার্যকরী সম্পাদক স্বামী নির্গুণানন্দ মহারাজ। সাংবাদিক বৈঠকে বিধায়ক পাপিয়া অধিকারী-সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
১০ অগাস্ট ২০২৬, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




















