পানিহাটি: প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে উত্তর ২৪ পরগনার পানিহাটির মহেন্দ্রনগরে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, হারোয়ার বাসিন্দা সুভাষ দাস প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকা গীতা দাসকে এলোপাথাড়ি কোপান। ঘটনাস্থলেই গীতার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এরপর অভিযুক্ত নিজেই পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক সূত্রের দাবি, গীতা দাস বিবাহবিচ্ছিন্না ছিলেন এবং দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩
BREAKING :
প্রেমের টানাপোড়েনে রক্তাক্ত পরিণতি, প্রকাশ্যে প্রেমিকাকে কুপিয়ে খুনের পর আত্মঘাতীর চেষ্টা প্রেমিকের
-
নতুন গতি - আপডেট : ৮ জুলাই ২০২৬, বুধবার
- 143
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























