০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২৪ আষাঢ় ১৪৩৩

ফের কাজ ফেরত পাবেন ২০ হাজার মানুষ, মূল উদ্যোগতা শ্রমমন্ত্রী অর্জুন সিং

নিউজ ডেস্ক: মন্ত্রীর আসনে বসেই তিনি বলেছিলেন, বন্ধ কারখানা খোলাই তার প্রাথমিক কাজ। সে কাজ তিনি শুরুও করে দিয়েছেন। খুলছে একের পর এক জুট মিল। ক্ষমতায় আসার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল কর্মসংস্থান হবে। সেই মতোই এবার বড় পদক্ষেপ করলেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। প্রতিশ্রুতি মতো ১০ জুলাইয়ের মধ্যে রাজ্যের বন্ধ থাকা সব কয়টি জুট মিল খুলতে চলেছে। মঙ্গলবার নিউ সেক্রেটারিটে শ্রম দফতরে শ্রমমন্ত্রীর উপস্থিত ছিলেন। হুগলি , হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দোলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তি গড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলাদা আলাদা ভাবে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, বিশেষ শ্রম কমিশনার শ্রী আশিস্ সরকার এবং জেলর অন্যান্য আধিকারিকরা। সেই সিদ্ধান্ত নেওয়া হয়, এই সব ক’টি জুট মিল আগামী ১০ ই জুলাই এর মধ্যে খুলে যাবে। শুধু তাই নয়, মিল কর্তৃপক্ষ এই মর্মে ‘সাসপেনশন অব ওয়ার্ক’ তুলে নেওয়ার নোটিস দেয়।

জানা যাচ্ছে, প্রথমে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। এরপর ১৬ ই জুলাই থেকে ধাপে ধাপে উৎপাদন শুরু হবে। এ দিনের, এই সিদ্ধান্তের ফলে প্রায় ২০ হাজারের উপর চটকল শ্রমিক তাঁদের কাজ পুনরায় ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে। তৃণমূল জমানায় গত ১৫ বছরে লাগাতার ধস নেমেছে জুট শিল্পে। একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছিল সেই সময়। তবে হাল ফেরাতে যে বিজেপি সরকার বদ্ধ পরিকর তা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি, নৈহাটির একটি জুটমিল খুলেছে সরকার বদলানোর পরই। কাজ পেয়েছেন প্রায় ২ হাজার ৭০০ কর্মী। আর এবার একই দিনে এতো গুলি জুট মিল খোলার ঘটনা শ্রম দফতরে ইতিহাসে কার্যত নজিরবিহীন ঘটনা।

পর্ণশ্রীর পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফের কাজ ফেরত পাবেন ২০ হাজার মানুষ, মূল উদ্যোগতা শ্রমমন্ত্রী অর্জুন সিং

আপডেট : ৮ জুলাই ২০২৬, বুধবার