১৫ জুন ২০২৬, সোমবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৫ জুন ২০২৬, সোমবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সল্টলেকে মুখ্যমন্ত্রীর জানতার দরবারে উপস্থিত হলেন আয়ুষের মা

দেবজিত মুখার্জী, কলকাতা: শনিবার মুখ্যমন্ত্রীর কাছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি অভিযোগ তুলেছেন বাঁশদ্রোণীর আয়ুষকুমার নাথের মা। অসুস্থ অবস্থায় আয়ুষকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে পুরো ক্লাস করানোর পিছনে যে বা যারা যুক্ত তাঁদের শাস্তির দাবিতে সরব হয়েছেন তিনি।

জানা গিয়েছে, সবকিছু শুনে প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপ ও তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। শনিবার সল্টলেকে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে পৌঁছন বাঁশদ্রোণীর মর্হিষবিদ্যা মন্দির স্কুলের মৃত তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষের মা। ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এদিন বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে যান তিনি। ছেলের স্কুলের ব্যাগ ও ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি সন্তানহারা মা। তাঁর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। জানা গিয়েছে, সব কিছু খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ১৩ মে অন্যান্যদিনের মতোই স্কুলে যায় তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষ। সে অসুস্থ বোধ করে। অভিযোগ, তারপরও তাকে ছুটি দেওয়া হয়নি। এমনকী বাড়িতে ফোন করেও জানানো হয়নি। নিয়ম মেনে স্কুল ছুটি হয়। শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যায় শিশু। গুরুতর আঘাত লাগে। নির্দিষ্ট সময়ে ছেলেকে আনতে যান বাবা। সেই সময় তাঁকে ফোন করে টিচার্স রুমে যাওয়ার জন্য বলা হয়। সেখানে গিয়ে দেখেন, আয়ুষ অচৈতন্য অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে হাসপাতালে ছোটেন তিনি। সেখানে একরত্তির শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। এরপরেই কোমায় চলে যায় সে। ১২দিন কোমায় থাকার পর হাসপাতালেই মৃত্যু হয় শিশুটির।

অ্যাটাকিং ফুটবল খেলেও ব্যর্থ টার্কি, জয় অজিদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সল্টলেকে মুখ্যমন্ত্রীর জানতার দরবারে উপস্থিত হলেন আয়ুষের মা

আপডেট : ১৪ জুন ২০২৬, রবিবার