নিউজ ডেস্ক: একটানা ৪৩৯৯ ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন নরেন্দ্র মোদী। সেই কারণেই বন্ধু মোদীকে শুভেচ্ছে পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাই। উনি সত্যিই মহান। একজন শক্তিশালী, স্বাস্থ্যবান ও জ্ঞানী ব্যক্তি। ওঁর সামনে এখনও দীর্ঘ সাফল্য ও মহানতার বছর পড়ে রয়েছে।’ট্রাম্প ছাড়াও অন্য বিশ্বনেতাদের দেখা গিয়েছে মোদিকে শুভেচ্ছা জানাতে। তাঁদের মধ্যে অন্যতম ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ভারতকে বদলে দিয়েছেন মোদি। সেই সঙ্গেই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করে তোলার জন্যও তিনি প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রীর।
প্রসঙ্গত, ৬২ বছর ধরে দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হিসাবে রেকর্ড ছিল জওহরলাল নেহরুর। ১০ জুন সেই রেকর্ডই ভেঙে একটানা ৪,৩৯৯ দিন ভারতের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে চলেছেন নরেন্দ্র মোদি। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়েছিলেন ১৯৫২ সালের ১৩ মে। ১৯৬৪ সালের ২৭ মে, যেদিন তাঁর মৃত্যু হয় সেই দিন পর্যন্ত অর্থাৎ ৪,৩৯৮ দিন তিনি একটানা প্রধানমন্ত্রী ছিলেন। আর নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন ২০১৪ সালের ২৬ মে। পরপর তিনটি লোকসভা নির্বাচনে জয় লাভ করেন তিনি। ২০২৫ সালের জুলাই মাসে তিনি ইন্দিরা গান্ধীর ৪,০৭৭ দিনের একটানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ভেঙেছিলেন। বুধবার জওহরলাল নেহরুর সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ডও ভেঙে দিলেন মোদি। তাঁর কার্যকালের ৪৩৯৯তম দিন ছিল এদিন।
নতুন গতি 



























