২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

দিল্লিতে চালু হয়ে গেলো ব্যাগ বইবার সঙ্গী

দেবজিৎ মুখার্জি: দিল্লির লাজপত নগর, সরোজিনী নগর অথবা চাঁদনি চৌকে এক পা চলতে না চলতেই দোকান! সেখানে একবার কেনাকাটা করতে ঢুকলে, আর সহজে বেরনোর ইচ্ছে হয় না কারওরই। ফলত, সঙ্গে আসা বাড়ির লোক খানিক বিরক্ত হয়, ক্লান্ত হয়, ব্যস্ততা বাড়ে। এই সমস্যার সমাধান করতে দিল্লির এক স্থানীয় সংস্থা চালু করল ‘ক্যারিমেন’ নামের এক পরিষেবা (shopping assistance)। যার ট্যাগলাইন ‘ইউ শপ, উই ক্যারি’।

এর মাধ্যমে ‘বুক’ করা যাবে এমন পুরুষদের, যারা শপিং চলাকালীন যাবতীয় ব্যাগ বয়ে দেবে! ব্যাগের ভার যতই হোক না কেন, তা নিয়ে তাদের বিরক্ত বা ক্লান্ত হতে দেখা যাবে না! সর্বোচ্চ ১২ কেজি ওজন বইতে পারবে এমন একজন অ্যাসিস্টেন্ট। বিশেষত শপিং সেরে যদি স্ট্রিট ফুডের ভিড়ে দাঁড়াতে চান কোনও মহিলা, অথবা মেট্রো টিকিটের দীর্ঘ লাইনে তাঁকে দাঁড়িয়ে থাকতে হয়, তখন রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় ভারী শপিং ব্যাগ। এমন অবস্থায় ভীষণ কাজে আসবে ‘ক্যারিমেন’ সংস্থাটির।

“প্রয়োজনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেও দাঁড়াতে পারেন”: বিকাশ রঞ্জন ভট্টাচার্য

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে চালু হয়ে গেলো ব্যাগ বইবার সঙ্গী

আপডেট : ২৫ মে ২০২৬, সোমবার