বাবলু হাসান লস্কর কুলতলী দক্ষিণ ২৪ পরগনা : কুলতলীর এক গৃহবধূর পচা গোলা দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য । মৃতার নাম সারথী বাছাড়(৫৫)। ঘটনাটি বৃহস্পতিবার সকালে কুলতলি থানার দেউলবাড়ী দেবীপুর অঞ্চলের কাঁটামারীতে। কুলতলী থানার পুলিশ এলাকায় গিয়ে দেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গৃহবধুর মেয়ে সুশিলা নস্কর বলেন, আমরা চার বোন কলকাতায় থাকি। মা একা থাকত কুলতলীর দেউলবাড়ী দেবীপুরের কাঁটা মারিতে। কয়েকদিন ধরেই মায়ের ফোনে বারে বারে যোগাযোগ করার চেষ্টা করি কিছুতে যোগাযোগ করা যাচ্ছিল না। এদিন বাড়িতে এসে দেখি মায়ের দেহ পড়ে আছে ঘরের মধ্যে, মাকে খুন করা হয়েছে। মায়ের মোবাইল পাওয়া যাচ্ছে না। কিভাবে মৃত্যু গৃহবধূর তার তদন্ত শুরু করেছে কুলতলী থানার পুলিশ।
০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























