নতুন গতি নিউজ ডেস্ক
আসন্ন বীরভূম লোকসভা নির্বাচনে সিপিআইএমের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন বীরভূমের মুরারই থানার বিশোড় গ্রামের সন্তান ডাক্তার রেজাউল করিম| জোর কদমে শুরু করে দিয়েছেন তার ভোটের প্রচার|সোমবার পাথরচাপড়ি মাজারে চাদর চড়িয়ে তার নির্বাচনী প্রচার শুরু করেন|মঙ্গলবার নলহাটি, রামপুরহাট এর বেশ কয়েকটি জায়গায় তাকে কর্মী-সমর্থকদের সাথে দেখা যায়, কোথাও তাকে আবার হাতে রং-তুলি নিয়ে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন আঁকতেও দেখা গেছে| সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন অনেকে অভিনয় করে মানুষের মন জয় করে ভোট নিয়ে চলে যায়, ভোট শেষে তাদের পাত্তা পাওয়া যায় না, তারা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ব্যর্থ হয় প্রতিশ্রুতি পালনে|তিনি বলেন আমি বীরভূমের ছেলে ভোট নিয়ে পালিয়ে যাব কোথায়? মানুষের সাথে মানুষের পাশে থাকতে চাই|
২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
অভিনয় দিয়ে মানুষের মন জিততে আসিনি বিস্ফোরক মন্তব্য বীরভূমের সিপিএম প্রার্থী রেজাউল করিমের
-
নতুন গতি - আপডেট : ১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার
- 21
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















