উজির আলী, মালদা: গোপন সুত্রের খবরের ভিত্তিতে কালিয়াচকের একাধিক জায়গায় ছাপা মেড়ে ২ হাজার নিষিদ্ধ কফ সিরাপ, ফেন্সিডিল উদ্ধার করলো কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। পুলিশের জালে ধরা পরে ২ মাদক কারবারি। ধৃতদের রিমান্ডে চেয়ে রবিবার মালদা জেলা আদালতে পেশ করতে চলেছে কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, শনিবার মালদা ক্রাইম মনিটরিং গ্রুপ কালিয়াচক গোলাপগঞ্জ ফাড়ি এলাকার একাধিক জায়গায় হানাদেয়। পুলিশি হানায় উদ্ধার হয় ২ হাজারেরও বেশি নিশিদ্ধ কফ সিরাপ। পুলিশের কাছে খবর ছিল কফ সিরাপ গুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্য জড়ো করেছিল মাদক কারবারিরা। পুলিশ তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয়।ধরা পরে ২ জন পাচারকারী। তাদের নাম তারিকুল শেখ (২৮) ও রহিম শেখ ওরফে ভুল্লু (২৭)। এদের দুই জনের বাড়ি কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকায়। পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার মালদা জেলা আদালতে পেশ করতে চলেছে কালিয়াচক থানা।
২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩৩
BREAKING :
কালিয়াচকে ধৃত ২ মাদক কারবারি, উদ্ধার ২ হাজার নিষিদ্ধ কফ সিরাপ
-
নতুন গতি - আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, রবিবার
- 50
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


















