১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবল: বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করলো দক্ষিণ কোরিয়া

নিউজ ডেস্ক: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়া ও চেকিয়ার উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে জয় পেল দক্ষিণ কোরিয়া। গতিময় এই ম্যাচটিতে চেকিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করল দক্ষিণ কোরিয়া।

মেক্সিকোর গুয়াদালহারার সাপোপানে অনুষ্ঠিত এই ম্যাচটিতে ৫৯ মিনিটে গোল করে চেকরা। চেকদের এগিয়ে দিয়েছিলেন লাজিস্লাভ ক্রেইচি। কিন্তু ৬৭ মিনিটে এশিয়ানদের সমতায় ফেরান হং ইন-বম। পরে ৮০ মিনিটে জয় সূচক গোলটি করেন ওহ হিউন-গিউ।

২০১০ বিশ্বকাপের পর প্রথমবার জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে পারল দক্ষিণ কোরিয়া। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কোরিয়া। কিন্তু তাদের দুর্ভাগ্য তারা বড় ব্যবধানে জিততে পারেনি। কারণ তাদের বড় ভরসা, দেশের সর্বোচ্চ গোলের রেকর্ডের জন্য যার প্রয়োজন আর মোটে দুটি গোল, সেই সন হিউং-মিন একের পর এক সুযোগ নষ্ট করার পর তাকে তুলে নেওয়া হয়। অবশ্য তার এই হতাশাজনক ফলের জন্য দলকে ভুগতে হয়নি। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

অস্ট্রেলিয়ান ওপেন: সেমিফাইনালে উঠলেন সিন্ধু, কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচির কাছে হারলেন তানভি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপ ফুটবল: বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করলো দক্ষিণ কোরিয়া

আপডেট : ১৩ জুন ২০২৬, শনিবার