১৫ জুন ২০২৬, সোমবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৫ জুন ২০২৬, সোমবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেষ মুহূর্তে সুইজারল্যান্ডের আত্মঘাতী গোলে পরাজয় থেকে বাঁচলো কাতার

নিউজ ডেস্ক: শেষ মুহূর্তে সুইজারল্যান্ডের তরফ থেকে আত্মঘাতী গোল হওয়ায় কোনভাবে পরাজয় এড়ালো কাতার। চলতি বিশ্বকাপ ক্যাম্পেন তারা শুরু করল ড্র দিয়ে। এদিন সুইজারল্যান্ড আক্রমণাত্মক ফুটবল খেললেও একেবারে অন্তিম লগ্নে তাদের সামান্য একটি ভুল তাদের বঞ্চিত করল জয় থেকে।

রবিবার (ভারতীয় সময় অনুযায়ী) ম্যাচটি খেলা হয় স্যান্টা ক্লারায়। প্রথমার্ধের শুরু থেকেই সুইজারল্যান্ড লাগাতার চেষ্টা করে কাতারের রক্ষণ ভেঙে গোল করার। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইসদের এগিয়ে দেন এম্বোলো। এরপরও আক্রমণ জারি রাখে তারা। কাতারের কাছে কিছু হালকা সুযোগ এলেও তারা পরিণত করতে পারেনি গোলে। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকে সুইজারল্যান্ড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও সুইজারল্যান্ড একইভাবে অ্যাটাক করতে থাকে, যা কোনরকমে বাঁচিয়ে যাচ্ছিল কাতার। ফাইনাল উইসেল বাজার দোরগোড়ায় মুহেইমের আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরায় কাতার। অবশেষে ১-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। প্রসঙ্গত, ক্যানাডা ও বসনিয়ার সাথে ‘গ্রুপ বি’তে রয়েছে কাতার ও সুইজারল্যান্ড। এখনো পর্যন্ত এই গ্রুপের সবকটি ম্যাচ ড্র দিয়ে শেষ হয়েছে।

অ্যাটাকিং ফুটবল খেলেও ব্যর্থ টার্কি, জয় অজিদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শেষ মুহূর্তে সুইজারল্যান্ডের আত্মঘাতী গোলে পরাজয় থেকে বাঁচলো কাতার

আপডেট : ১৪ জুন ২০২৬, রবিবার