নিউজ ডেস্ক: সেমি-ফাইনালে ঝড়ো ইনিংস। ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলে প্লেয়ার অব দা ম্যাচ। আসরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যান অব দা টুর্নামেন্ট। উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পথ ধরে সপ্তাহটি আরও রঙিন হয়ে উঠল বেথ মুনির জন্য। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ব্যাটার।
এই নিয়ে পঞ্চমবার ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক নম্বর হলেন মুনি। তার চেয়ে বেশি সময় শীর্ষে ছিলেন কেবল একজনই। তার দেশেরই কিংবদন্তি কারেন রোল্টন চার বছরের বেশি সময় ছিলেন সবার ওপরে।
সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন মুনি। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেন ৪৯ বলে ৬৪। অস্ট্রেলিয়ার রেকর্ড সপ্তম শিরোপা জয়ের পথে তিনি ৪৭.৬০ গড় ও ১৪২.৫১ স্ট্রাইক রেটে করেন ২৩৮ রান।
এই পারফরম্যান্সেই শীর্ষস্থান ফিরে পেয়েছেন ৩২ বছর বয়সী ব্যাটার।
নতুন গতি 




























