১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৩১ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ শুরুর আগেই ভারত-পাক ম্যাচের টিকিট চোখের নিমেষে শেষ

নতুন গতি নিউজ ডেস্ক: কাউন্টার খুলতেই চোখের নিমেষে টিকিট শেষ। এমনটাই দেখা গেল ভারত পাকিস্তান টি২০ বিশ্বকাপ ২০২২ এর ক্ষেত্রে। এমনকি ভারতের দ্বিতীয় খেলায় প্রতিপক্ষ কে ঠিক না হওয়া সত্ত্বেও সমস্ত টিকিট চোখের নিমেষে শেষ হয়ে গেল।

২০২১-এ পাকিস্তান ভারতকে পর্যুদস্ত করে জয়লাভ করেছিল। যদিও সেমিফাইনালে পাকিস্তান শেষমেশ অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেয়। ভারত আপাতত আসন্ন কুড়ি কুড়ি বিশ্বকাপে প্রতিশোধের জন্য যেমন প্রস্তুতি নিচ্ছে, তেমনই সমর্থকরা নিশ্চিত করে ফেললেন, স্টেডিয়ামের একটা আসনও যাতে ফাঁকা না পড়ে থাকে।

আইসিসি সরকারি বিবৃতিতে জানিয়ে দিয়েছে, “আইসিসির অফিসিয়ালি ট্যুরস এন্ড ট্র্যাভেল প্রোগ্রামের মাধ্যমে টিকিট বিক্রি চালু রয়েছে। এছাড়াও ওয়েটলিস্টের যুক্ত হয়ে ইমেল আপডেটে নির্দিষ্ট কিছু ম্যাচের টিকিট বিক্রি সংক্রান্ত বিষয়ে জানতে পারেন। ভারত-পাক ম্যাচের টিকিট ইতিমধ্যেই নিঃশেষিত হয়ে গিয়েছে।”

সতীপীঠ কঙ্কালীতলায় দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপ শুরুর আগেই ভারত-পাক ম্যাচের টিকিট চোখের নিমেষে শেষ

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২২, বুধবার