১৫ জুন ২০২৬, সোমবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৫ জুন ২০২৬, সোমবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় শিক্ষানীতি-২০২০ বিষয়ে আলোচনা সভা

আনজুম মুনির, পূর্ব মেদিনীপুর: জাতীয় শিক্ষানীতি-২০২০’র নানান শিক্ষা সংহারক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল মেচেদার বিদ্যাসাগর স্মৃতি ভবনের রোকেয়া হলে। অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির পূর্ব মেদিনীপুর জেলা শাখার উদ্যোগের এই সভায় উপস্থিত ছিলেন অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির রাজ্য সম্পাদক ডঃ মৃদুল সরকার, কেন্দ্রীয় কমিটির বিশিষ্ট সদস্য কমল সাঁই, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শুভেন্দু দাস প্রমুখ।

ওই সভায় স্কুল স্তরে পাস-ফেল প্রথা ফিরিয়ে দেওয়া, একাদশ-দ্বাদশ শ্রেণীর সেমিস্টার প্রথা বাতিল, গ্রাজুয়েট স্তরে ৪ বছরের ডিগ্রী কোর্স বন্ধ করে তিন বছরের ডিগ্রী কোর্স চালু, সকল পূর্ণ পদে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ ইত্যাদি বিষয়ে সরকারের কাছে দাবীপত্র পেশ ও ছাত্র শিক্ষক অভিভাবকদের নিয়ে এলাকাভিত্তিক মতবিনিময় সভার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে ব্যাপক দুর্নীতি, পি এম শ্রী, বিদ্যাঞ্জলি প্রকল্প ইত্যাদি করে শিক্ষার বেসরকারিকরণের পথ প্রশস্ত করছে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। এবং এ সংক্রান্ত বিষয়ে আগামী ২০ জুলাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি রাজ্যগত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সহঃসভাপতি তপন কুমার জানা।

অ্যাটাকিং ফুটবল খেলেও ব্যর্থ টার্কি, জয় অজিদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জাতীয় শিক্ষানীতি-২০২০ বিষয়ে আলোচনা সভা

আপডেট : ১৪ জুন ২০২৬, রবিবার