২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

কাগজে বোল্লা কালীর রূপ, বিক্রমের শিল্পে মুগ্ধ গাজোল

মালদা: বয়স মাত্র ১৪-১৫, কিন্তু শিল্পপ্রতিভা নজরকাড়া! কাগজ, রং ও তুলির ছোঁয়ায় বালুরঘাটের ঐতিহ্যবাহী বোল্লা কালীমাতার প্রতিমা তৈরি করে সকলের প্রশংসা কুড়োল মালদার গাজোলের নবম শ্রেণির ছাত্র বিক্রম সরকার। পুজোর আগে তার এই অসাধারণ শিল্পকর্ম ঘিরে উৎসাহ দেখা দিয়েছে এলাকায়।
গাজোলের বাসন্তীতলায় একটি ভাড়াবাড়িতে বাবা বিকাশ সরকার ও মা গৌরী সরকারের সঙ্গে থাকে বিক্রম। সে গাজোলের হাজিনাকু মহম্মদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির পড়ুয়া। পড়াশোনার পাশাপাশি মাটি, কাগজ ও পিচবোর্ড দিয়ে বিভিন্ন দেবদেবীর প্রতিমা তৈরি করাই তার শখ।
বিক্রম জানায়, গত বছর বালুরঘাটে বোল্লা কালীমাতার পুজো দেখতে গিয়ে সে নিজেই প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেয়। সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে এবছর পুজোর কয়েক দিন আগে থেকেই শুরু করে প্রতিমা তৈরির কাজ। কাগজ, রং ও তুলির নিপুণ ব্যবহারে ফুটিয়ে তোলে বোল্লা কালীমাতার অবয়ব। প্রতিমার সাজসজ্জায় ব্যবহার করে বিভিন্ন ধরনের কৃত্রিম গয়নাও।
বিক্রমের তৈরি প্রতিমা দেখতে ইতিমধ্যেই তার বাড়িতে ভিড় জমাচ্ছেন পাড়া-প্রতিবেশীরা। ছোট্ট পড়ুয়ার এমন শিল্পপ্রতিভায় মুগ্ধ সকলেই। প্রতিবেশীদের প্রশংসা ও ভালোবাসায় আপ্লুত বিক্রম এবং তার পরিবার। পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চায় তার এই উদ্যোগ আগামী দিনে আরও বড় শিল্পী হয়ে ওঠার স্বপ্নকে যেন নতুন করে উসকে দিচ্ছে।

রক্তদানে এগিয়ে মহিলারাও, কমরুলে প্রাণ বাঁচানোর সঙ্গে সবুজের শপথ!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কাগজে বোল্লা কালীর রূপ, বিক্রমের শিল্পে মুগ্ধ গাজোল

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার