২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২ শ্রাবণ ১৪৩৩
২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২ শ্রাবণ ১৪৩৩

এলিটের আলো ছাড়িয়ে গ্রাসরুটের স্বপ্নযাত্রা, কলকাতা ইয়ুথ ফুটবল লীগে উঠছে আগামী দিনের তারকারা

দেবজিৎ মুখার্জি, কলকাতা: লকাতার ময়দানে যখন এলিট ক্লাবগুলির ইয়ুথ লীগ নিয়ে চর্চা তুঙ্গে, ঠিক সেই সময় শহর ও শহরতলির ফুটবলে নতুন স্বপ্ন দেখাচ্ছে সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব আয়োজিত ‘কলকাতা ইয়ুথ ফুটবল লীগ ২০২৬’। এএফসি গ্রাসরুট ফুটবল ডে-র আবহে কলকাতা ও হাওড়ার আটটি নন-এলিট ক্লাবকে নিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতা ইতিমধ্যেই কেড়ে নিয়েছে ফুটবলপ্রেমীদের নজর।

ভবিষ্যতের ফুটবলার তৈরির লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে শহর ও শহরতলির প্রতিভাবান কিশোর ফুটবলাররা। আটটি দলকে দু’টি গ্রুপে ভাগ করে লীগ-কাম-নকআউট পদ্ধতিতে চলছে প্রতিযোগিতা। প্রতিটি ম্যাচেই দেখা গিয়েছে লড়াই, গতি এবং জয়ের অদম্য ইচ্ছা। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইছাপুর শিবাজী সংঘ ফুটবল একাডেমি এবং পার্ক সার্কাস ফুটবল স্কুল। অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে শেষ চারে উঠেছে আয়োজক সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ও  মনোমহোন মুখোপাধ্যায় মেমোরিয়াল ফুটবল ক্লাব।
সুপার ফোরের লড়াইয়ে মুখোমুখি হবে সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ও পার্ক সার্কাস ফুটবল স্কুল। অন্য সেমিফাইনালে ইছাপুর শিবাজী সংঘ ফুটবল একাডেমির প্রতিপক্ষ মনমোহন মুখোপাধ্যায় মেমোরিয়াল ফুটবল ক্লাব। দুই সেমিফাইনালই অনুষ্ঠিত হবে ইছাপুর শিবাজী সংঘ ফুটবল গ্রাউন্ডে।

আয়োজকদের দাবি, শুধুমাত্র প্রতিযোগিতা নয়, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য তৃণমূল স্তর থেকে প্রতিভা তুলে আনা এবং শিশু-কিশোরদের নিয়মিত ফুটবল চর্চায় উৎসাহিত করা। কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল সংস্কৃতিকে ধরে রাখতে এমন উদ্যোগ নিঃসন্দেহে নতুন দিশা দেখাচ্ছে। ফুটবলের আগামীদিনের তারকাদের লড়াই দেখতে ইতিমধ্যেই উৎসাহ বাড়ছে সমর্থকদের মধ্যে। আয়োজকদের পক্ষ থেকে সকল ফুটবলপ্রেমীদের মাঠে এসে সেমিফাইনালের রোমাঞ্চ উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।

সর্বাধিক পাঠিত

বীরভূমে অবৈধ ৩২টিরও বেশি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেপ্তার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এলিটের আলো ছাড়িয়ে গ্রাসরুটের স্বপ্নযাত্রা, কলকাতা ইয়ুথ ফুটবল লীগে উঠছে আগামী দিনের তারকারা

আপডেট : ২৩ মে ২০২৬, শনিবার