সেখ সামসুদ্দিন, ৪ মার্চঃ দেবীপুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে সপ্তম বছর পালিত হচ্ছে শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠান। উদ্যোক্তা দেবীপুর বাজারের ব্যবসায়ী রাজেশ্বর দাস জানান ভোর তিনটে থেকে ঠাকুরের নাম সংকীর্তন, সকাল আটটা থেকে চলে পূজা, হোম-যজ্ঞ, ফলভোগ বিতরণ এবং অন্য ভোগ বিতরণ। পূজা, হোম যজ্ঞ করেন রামকৃষ্ণ মিশনের শ্রীদীপ মহারাজ। প্রায় আড়াই হাজার মানুষ এদিন বিকাল ৫ টা পর্যন্ত অন্নভোগ গ্রহণ করেন এবং তারা টিফিনে করে বাড়ির জন্যও নিয়ে যান। এই সময়ে ঠাকুরের গান, কথামৃত পাঠ ইত্যাদি পরিবেশিত হয়। এদিন প্রায় দুই শতাধিক মহিলা পুরুষকে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়। রাজেশ্বর বাবু আক্ষেপ করেন এখানে ঠাকুরের আশ্রম প্রতিষ্ঠা করতে গিয়ে একশ্রেণীর মানুষের কুদৃষ্টিতে পড়েছেন। ফলে তাদের দ্বারা নানানভাবে অত্যাচারিত হচ্ছেন। আজকের এই অনুষ্ঠান উপলক্ষে জিটি রোড সাইডে সরকারি জায়গায় কাঠের উনুন করে রান্না করার উদ্দেশ্যে কাজ করতে গেলে চোটখন্ড নিবাসী ত্রিদিব সিংহ রায়, রাজা সিংহ রায় জযনি সিভিক পুলিশ তাদের ইন্ধনে অনিমেষ সিংহ রায় লাথি মেরে উনুনগুলি ভেঙে দিয়ে যায় এবং জিডির রোডসাইড নিজেদের দখলে রাখা পিলারগুলি ভেঙে দিয়ে যায়। এ বিষয়ে মেমারি থানাতে অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, ‘ভগবান তাদের ক্ষমা করুন পায়ে করে লাথি মেরে উনুন ভাঙার সাজা থেকে। তাদের চেতনা জাগুক এই ধরনের পদক্ষেপ থেকে। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখছি ঠাকুরের এই আশ্রমের কাজে যাতে কোনো বাধা বিঘ্ন না ঘটে সে বিষয়ে সহায়তার জন্য।’ ওখানে কর্মরত মহিলা পুরুষ কর্মীরাও অভিযোগ করেন, তারা যখন কাজ করছিল তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের সরিয়ে দিয়ে ভাঙচুর চালিয়ে যায়। আশ্রমের ফ্লেক্স ছিঁড়ে দেয় ইত্যাদি।
২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩৩
BREAKING :
দেবীপুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠিত হয়
-
নতুন গতি - আপডেট : ৪ মার্চ ২০২২, শুক্রবার
- 53
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


















